
লেহেঙ্গা স্টাইল
অনেকের পছন্দের পোশাক লেহেঙ্গা। তারা লেহেঙ্গা বাদেও শাড়ি দিয়ে এই স্টাইল করতে পারেন। এক্ষেত্রে শাড়িতে ছোট ছোট কুঁচি করে পেটিকোটের চারপাশে গুঁজতে হবে। যত ছোট প্লিট হবে তত কিন্তু ঘের বাড়বে লেহেঙ্গার মতো। শাড়ির আঁচলটা ডান কাঁধের ওপরে প্লিট করে পিন আটকে নিন। এবার আঁচলের শেষ মাথার এককোনা ভি আকারে টেনে বাম কাধের উপর পিন লাগিয়ে নিন। হয়ে গেল শাড়ীতেই লেহেঙ্গা স্টাইল।
সামনে আঁচল স্টাইল
যদি আপনার শাড়ির আঁচলে ভারী কাজ করা থাকে তা হলে এই স্টাইলে বেশ মানাবে। এক্ষেত্রে আপনাকে নর্মাল শাড়ি পরার মতোই কুঁচি দিয়ে পরে নিতে হবে। এরপরে বাম হাতের নিচে দিয়ে ডান কাঁধের উপর উঠিয়ে আনুন। আঁচলের যেখানে দরকার পিন লাগাতে পারেন। এইবার আঁচলে প্লিট করে নিন। শাড়ির আঁচলের মাঝামাঝি টেনে বাম হাতের নিচে কোমরের উপরে পিন লাগিয়ে নিন। তাহলে আঁচলের কাজ ভালোভাবে দেখা যাবে।
হাফ শাড়ি স্টাইল
প্রথমে যেভাবে শাড়ি পরেন সেইভাবে পরুন তারপর আঁচলটা প্লিট করে পিছনদিক থেকে বাম কাঁধের ওপর থেকে আনুন এবং সেফটি পিন লাগিয়ে নিন। এইবার আঁচলের একটা কোণা কোমরে টাইট করে পেঁচিয়ে নিন। আঁচলটা লম্বা রাখবেন যাতে সামনে থেকে দেখতে ভি সেপহয়। কুঁচি যেন এই ভি সেপ এ আঁচলের নীচে থাকে।
কুর্গি টুইস্ট
যেমন নর্মাল শাড়ি পরে সেইভাবে পরে নিন। এইবার আঁচল পেঁচিয়ে নিন। ব্লাউজ আর শাড়ি সেফটি পিন দিয়ে লাগিয়ে নিন। এইবার আঁচলের একটা কোণা একটু প্লিট করে বাম কাঁধের ওপর ফেলে দিয়ে পিন আটকে নিন। এইবার ছোট ছোট প্লিট করে নিন আর পিন দিয়ে আটকে নিন। একটা ব্রুজ লাগিয়ে নিতে পারেন।
